Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় উঠান বৈঠক

নোয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাগ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। বিএনপির এ দফাগুলো দেশের মানুষ চায়, দেশের ভবিষ্যতের জন্য চায়। হাতিয়াতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে এই দফাগুলো বাস্তবায়নে ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার। জনগণের সরকার প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।