Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫, প্রজননভিত্তিক পর্যালোচনা

বাবুগঞ্জ (বরিশাল )প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল )প্রতিনিধি

১. পূর্ণিমার “জো”-তে প্রজনন পরিস্থিতি
এবার পূর্ণিমার “জো”-তে প্রজননের জন্য প্রস্তুত ইলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। স্ট্রিপিং করার চেষ্টা করলেও সহজে স্পার্ম বা ডিম বের হচ্ছিল না।

২. অমাবস্যার “জো”-তে প্রজনন সক্ষমতা ছিল সর্বোচ্চ পর্যায়ে অমাবস্যার “জো”-তে ধরা পড়া ইলিশের অধিকাংশই প্রজননের পিক টাইমে ছিল। পর্যবেক্ষণে দেখা গেছে।
ক) কিছু পুরুষ ও স্ত্রী মাছ সদ্য প্রজনন সম্পন্ন করেছিল।
খ) স্ত্রী মাছের জননছিদ্রের সাথে পুরুষ মাছের স্পার্ম লেগে থাকতে দেখা গেছে।
গ) জাল থেকে ছাড়ানোর পরপরই অধিকাংশ পুরুষ ইলিশের শরীর থেকে স্বতঃস্ফূর্তভাবে সাদা স্পার্ম বের হয়ে নৌকায় লেগে যাচ্ছিল, যা তাদের পিক ব্রিডিং নির্দেশ করে।
ঘ) স্ত্রী মাছকে হালকা স্ট্রিপিং করলেই সহজে ডিম বের হয়ে আসছিল এবং তাদের জননছিদ্র লাল হয়ে বাইরে কিছুটা বের হয়ে ছিল।

৩. পুরুষ ইলিশের উপস্থিতি ছিল লক্ষণীয়
এবার জালে ধরা পড়া ইলিশের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ মাছ ছিল—যা ভোলা ও বরিশাল অঞ্চলে গত ৯ বছরের চাকরি জীবনের অভিজ্ঞতায় আগে দেখা যায়নি। একই সাইজের পুরুষ মাছ ছিল তুলনামূলকভাবে চিকন এবং স্ট্রিপিং করলে ঘন, ধবধবে সাদা স্পার্ম বের হচ্ছিল। স্ত্রী মাছগুলো ছিল মধ্যভাগে তুলনামূলকভাবে মোটা এবং স্ট্রিপিং করলে সহজেই ডিম বের হচ্ছিল।
৪. গড় আকার ছিল তুলনামূলকভাবে ছোট
চলতি বছরের ইলিশের গড় সাইজ ছিল গত ৯ বছরের পর্যবেক্ষণে দেখা সবচেয়ে ছোট।
৫. প্রজননক্ষম ইলিশের গড় আকার
প্রজননক্ষম ইলিশের গড় আকার ছিল ৬.৫ ইঞ্চি থেকে ১১ ইঞ্চি পর্যন্ত। এমনকি ৬.৫ ইঞ্চি সাইজের পুরুষ ও স্ত্রী ইলিশের ক্ষেত্রেও হালকা স্ট্রিপিংয়ে স্পার্ম এবং ডিম সহজেই বের হয়ে আসতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।