Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জন্মদিন উদযাপন

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
অক্টোবর ৩০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)-এর জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম মাথায় অবস্থিত বীর বিক্রম পরিষদের কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর বিক্রম পরিষদের সভাপতি রাজু ইসলাম ফরাজী। এতে আরও উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নুরউদ্দিন, মাইন উদ্দিন হাওলাদার, কবীর পঞ্চায়েত, যুবদল নেতা হোসেন মুন্সি, শাহাজাদা, বজলু বেপারী, বাচ্চু মাতব্বর, বীর বিক্রম পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, ছাত্রদল নেতা ইমন পঞ্চায়েত, শরীফ বেপারী, নাফিসসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

আলোচনা সভা শেষে কেক কেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।