গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোল শেষে বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সিসিডিবি’র জেলা ব্যবস্থাপক সুদীপন খীশান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক নৃপেন্দনাথ মন্ডল,বক্তব্য রাখেন নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিং এর সভাপতি মো. শাহআলম, জেবি একতা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিং এর সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন সহ অন্যান্যরা। শেষে উপজেলার ১০ জন শ্রেষ্ট সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

