Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ঘরে ঢুকে নৃশংস হামলা: ফুফু নিহত, মুমূর্ষু অবস্থায় ভাতিজি

জয়পুরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলার সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। হামলায় ফুফু নিহত এবং ভাতিজি গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে ফুফু ও ভাতিজির মাথায় ধারাবাহিকভাবে আঘাত করে গুরুতর জখম করে। নিহত নুরনাহার বেগম (৫০) সদর উপজেলার চিরলা গ্রামের আব্দুল গফুর সরদারের স্বামী পরিত্যক্তা। আর আহত খাতিজা পাখি (১৭) আব্দুল মতিনের মেয়ে ও স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

রাতেই নুরনাহার বেগমকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ভাতিজি খাতিজা পাখিকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলার সময় ফুফু ও ভাতিজি একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। কারা বা কেন এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, হামলাকারীদের শনাক্তে জোরদার তদন্ত চলছে এবং দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।