হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা জানান,দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডের দাবি করে আসছে।কিন্তু কোন সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না।তাই তারা কর্মবিরতি করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব টেকনোলজিস্ট সুমন,ডেন্টিস্ট জার্জিস,রেডিওলজিস্ট বেদারুল ইসলাম, ফার্মাসিস্ট সেলিম রেজা,ইমতিয়াজ,মিনহাজ,মিলন, গীতা রানী এবং বেসরকারি প্রাইভেট ডায়াগনস্টিক ও হাসপাতাল ল্যাব টেকনোলজিস্ট রাশেদ রানা প্রমুখ।

