Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় জামালপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি শহিদুল হক খান দুলাল, সহ সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনসহ অন্যান্য নেতারা।

বক্তব্যকালে ওয়ারেছ আলী মামুন বলেন, “গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। মিথ্যা মামলায় জেল, নির্যাতন সহ্য করেও তিনি গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপোষ করেননি। এখন তিনি গুরুতর অসুস্থ। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসুন এবং দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন।”

পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন শহরের বড় মসজিদের খতিব মাওলানা মো: আব্দুল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।