গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বরিশালের গৌরনদীতে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
টরর্কী বন্দর বণিক সমিতির আয়োজনে বুধবার সন্ধ্যায় কাপড়েরপট্টি টলঘরে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠান টরর্কী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী সরোয়ার আলম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমএ গফুর, টরর্কী বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, বার্থী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মিজানুর রহমান মিন্টু, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক দিদার শরীফ সহ অন্যান্যরা। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন টরর্কী বন্দর আদর্শ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম হারুনী।

