Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর রুনা গাজী বাগেরহাটের শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পদকে ভূষিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
ডিসেম্বর ১০, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

চিতলমারীর রুনা গাজী বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত হয়েছেন। বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে চিতলমারীর রুনা গাজীকে এ সম্মাননা প্রদান করা হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মানজনক পুরস্কার লাভ করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুনা গাজীর হাতে ‘অদম্য নারী’ সম্মাননা পদক ও সনদ তুলে দেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী (বিপিএম)। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।