Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ‘পীর’ শামীম হত্যা, রাজিবকে প্রধান আসামি করে ২০০ জনের নামে হত্যা মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম রেজা (এনআইডি নাম-আব্দুর রহমান) হত্যার ঘটনার তিনদিন পর সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড়ভাই ফজলুর রহমান সান্টু।

হত্যাকান্ডে জড়িত চিহ্নিত যুবক রাজিবকে প্রধান আসামি করে অজ্ঞাত ১৮০ জন থেকে ২০০ জনের নামে এ হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার প্রধান আসামি ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রীর ছেলে রাজিব (৩২) জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এছাড়াও মামলায় আরো যে ৩জনের নাম রয়েছে তারাও একই সংগঠনের সাথে সম্পৃক্ত বলে জানাগেছে।

এবিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান পীর শামীম হত্যার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৮০ জন থেকে ২০০ জনের নামে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে আমাদের অভিযান চলামান রয়েছে।

এরআগে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার দুপুর আড়াইটার দিকে ফিলিপনগর এলাকার যুবক মামলার প্রধান আসামি রাজিবের নেতৃত্বে বিভিন্ন বয়সী শতাধিক উচ্ছৃশঙ্খল জনতা পীর শামীমের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার আস্তানা বা দরবারে হামলা চালায়।

এসময় হামলকারী যুবকরা পীর শামীমকে তার কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দোতলা থেকে তাকে নীচে ছুড়ে ফেলে।

এরপর হামলাকারীরা সংগবদ্ধভাবে আস্তানায় আগুন জ্বালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।