Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় নানা আয়োজনে বর্ষবরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের বনবীথিতে গিয়ে শেষ হয়। সেখানে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বাংলা নববর্ষে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

এছাড়াও কুষ্টিয়া পৌরসভাসহ জেলার বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ ও উদযাপন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।