Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১৪, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ব্রি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রি বিজ্ঞানী সমিতির (ব্রিসা) সভাপতি এবং আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এফএমপিএইচটি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.টি.এম. সাখাওয়াত হোসেন এবং ব্রিসার সাধারণ সম্পাদক ও ফলিত গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল।

অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি ছাড়াও সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী এবং ব্রি উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সব মিলিয়ে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।