Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের নিচতলার হলরুমে গিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন।

পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি এস এম জিলানী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

এছাড়া তিনি উপজেলার রামশীল ও সাদুল্লাপুরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনের আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।