Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি খোকন

নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

জানা যায়, চলতি অর্থবছরের এই প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর থেকে মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এই খাল পুনঃখননের ফলে মমিনপুরসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা প্রকৌশলী শাহীনুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে এমপি খোকন বলেন, অবৈধ দখলমুক্ত করে পর্যায়ক্রমে সব খাল পুনঃখনন করা হবে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “আমাদের এলাকা ভাটি অঞ্চল হওয়ায় উজান থেকে নেমে আসা পানি দ্রুত নিষ্কাশনের জন্য খালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল ভরাট হয়ে গেলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়, যা কৃষি ও জনজীবনে বিরূপ প্রভাব ফেলে।”

তিনি আরও বলেন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার এ ধরনের খাল খনন ও পুনঃখনন কার্যক্রম হাতে নিয়েছে এবং কোনো অপশক্তি এই উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে পারবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।