মো: রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার ও প্রশিক্ষক মোঃ হাবিবুর রহমান, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ডায়না খাতুন, হাসি বেগম, নীলা খাতুন, কাবাডি খেলোয়াড় মরিয়ম খাতুন, বর্ণা খাতুন ও বিজরী খাতুন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

