Nabadhara
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলার উন্নতি, এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মে ৬, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলার মাদারগঞ্জ সার্কেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটছে। সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞার দক্ষ নেতৃত্ব, দৃঢ় মনোবল ও চৌকস তৎপরতায় এ পরিবর্তন স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার নেতৃত্বে সার্কেলের বিভিন্ন এলাকায় জুয়া, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, মদ ব্যবসা, গরু চুরি ও অটো চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে। এক কথায়, অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত টহল জোরদার, বিশেষ অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনগণের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তার দৃঢ় অবস্থান বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, আগের তুলনায় বর্তমানে মাদারগঞ্জ সার্কেলের সার্বিক পরিবেশ অনেক বেশি শান্তিপূর্ণ ও নিরাপদ। তারা পুলিশ প্রশাসনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে এলাকা আরও উন্নত ও অপরাধমুক্ত হয়ে উঠবে।

সার্বিকভাবে বলা যায়, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে মাদারগঞ্জ সার্কেলে আইন-শৃঙ্খলার যে ইতিবাচক উন্নয়ন ঘটছে, তা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।