বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় কসমেটিকস পণ্য ও গরু উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৬ মে ) রাতে দাঁতভাঙ্গা বিওপি ও সাহেবের আলগা বিওপির সদস্যরা ওই অভিযান পরিচালনা করেন।
বুধবার (৬ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির সদর দপ্তর।
জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন দাঁতভাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা। অভিযানে সীমান্তের ১০৫৪ নম্বর সীমান্ত পিলারের কাছে কাউনিয়ারচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭২৩ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
অপরিদকে বুধবার ভোররাতে সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যদের অভিযানে ভারতীয় দুটি গরু উদ্ধার করা হয়।
কসমেটিকস পণ্য ও গরু দুুটি উদ্ধারের পর বুধবার সকালে রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধভাবে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি সতর্ক রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

