বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ক্ষেতে ভুট্টা তোলার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ওই এলাকার শুকুর মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো কৃষিকাজ করতে মাঠে যান এবং নিজের ক্ষেতে ভুট্টা তোলার কাজে ব্যস্ত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি জানাজানি হলে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

