Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিনিতোলা তালতলা ব্রিজের কাজ ধীরগতিতে, ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার চিনিতোলা তালতলা ব্রিজের নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় ২ থেকে ৩ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি অত্যন্ত নগণ্য। দীর্ঘসূত্রিতা ও নির্মাণ কাজে ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের প্রায় ২০ গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিকল্প হিসেবে তৈরি করা ডাইবেশন পানিতে তলিয়ে গেছে। ফলে দুই পাড়ের মানুষের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, বর্তমানে সেখানে কোনো খেয়া বা নৌকা পারাপারের ব্যবস্থাও নেই। এতে করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, রোগীরা সময়মতো হাসপাতালে যেতে পারছেন না এবং কৃষকসহ সাধারণ মানুষ দৈনন্দিন কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে ব্রিজের কাজ চলমান থাকলেও বাস্তবে কাজের গতি খুবই ধীর। জনগণের কষ্ট দেখার যেন কেউ নেই। বর্ষা এলেই আমরা একপ্রকার অবরুদ্ধ হয়ে যাই।”

এলাকাবাসী দ্রুত ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা স্থানীয় সংসদ সদস্য জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনগণের দুর্ভোগ লাঘব করা হয়।

জনগণের প্রশ্ন—আর কত বছর অপেক্ষা করলে এই গুরুত্বপূর্ণ ব্রিজের কাজ শেষ হবে?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।