Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, চিতলমারী
মে ৭, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুস কেনাকে কেন্দ্র করে মোজাহিদুল ইসলাম মোল্লা (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহিদুল ইসলাম মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে।

হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত বাইজিদ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত বাইজিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহতের ভাইপো শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুদি দোকানি মোজাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী বাদশা শেখের ছেলে বাইজিদ শেখের জুস কেনা নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বাইজিদ শেখ ধারালো কাস্তে দিয়ে মোজাহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত বাইজিদ শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।