Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মে ১২, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের ভি-ডব্লিউ-বি (VWB) কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুমন সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আতিকুর রহমান সুমন, ইউপি সদস্য মো. শাহিন হোসেন, মো. ওবায়দুল হক সুমন, মুক্তা আক্তার, হেলেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা আরও বলেন, ভি-ডব্লিউ-বি কর্মসূচির মাধ্যমে দুঃস্থ ও অসহায় নারীদের খাদ্য সহায়তা প্রদান করে তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা হচ্ছে।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।