মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ, (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার নাংলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কয়েকবারের সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার সার্বিক তত্ত্বাবধানে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় মোট ২৭০ জন উপকারভোগী অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নাংলা ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে ইউনিয়ন পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

