Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় এক নারী হোটেল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে শহরের সায়াদাতিয়া সড়কের পাশের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২১) নামের ওই তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত খুশি খাতুন পেশায় একজন হোটেল শ্রমিক। প্রায় এক সপ্তাহ আগে তিনি পাগলাকানাই এলাকায় একটি বাসা ভাড়া নেন। বুধবার সকালে দীর্ঘ সময় ঘরের সামনের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় ঘরের মেঝেতে খুশির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১২ মে) রাতে হোটেলের কাজ শেষে বাসায় ফেরার সময় খুশির সঙ্গে এক ব্যক্তিকে দেখা যায়। খুশি ওই ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ফাঁসের মতো গভীর দাগ পাওয়া গেছে। ঘটনাস্থলে একটি ওড়নাও উদ্ধার করা হয়েছে, যা দিয়ে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়ায় হত্যার পর লাশ গোপনের চেষ্টা করা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ খুশির কথিত স্বামীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক বা সামাজিক কোনো বিরোধের জেরে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
তবে নিহতের স্থায়ী ঠিকানা কিংবা পরিবারের সদস্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।