নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট “ভূইঁয়া ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকম”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে তাড়াইল রোডস্থ মরহুম সিদ্দিকুর রহমান রঙ্গু ভূইয়া সুপার মার্কেটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন এই শো-রুমের যাত্রা শুরু করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শহিদ ভূইঁয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা আলী আসলাম ভূইঁয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান ভূইঁয়া, বাশঁহাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম রিপন, নান্দাইল চৌরাস্তার বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন, সাব্বির ভূইঁয়া, নান্দাইল টিবিএস শো-রুমের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম খায়েস, বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক এহসানুল হক তানভীরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিপণ্যের সহজলভ্যতা ও গ্রাহকসেবার মান বৃদ্ধিতে “ভূইঁয়া ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকম” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নতুন এই শো-রুমে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও গৃহস্থালী পণ্য বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শহিদ ভূইঁয়া বলেন, এই শো-রুমের মাধ্যমে নান্দাইল ও আশপাশের এলাকার মানুষ সহজেই ওয়ালটনের আধুনিক প্রযুক্তিপণ্য ক্রয় করতে পারবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং ক্রেতাদের সর্বোচ্চ সেবা ও মানসম্মত পণ্য প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

