Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি রোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে রাজশাহীর পুঠিয়ায় উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও লিয়াকত সালমান। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাইলা আকতার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বুলিং, ইভটিজিং ও যৌন হয়রানির মতো ঘটনা কিশোর-কিশোরীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে, যা সমাজের জন্য উদ্বেগজনক।

ব্র্যাক সূত্রে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত ‘শিখা’ প্রকল্প বাস্তবায়িত হবে। রাজশাহীসহ দেশের ছয়টি জেলায় ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে। পুঠিয়া উপজেলায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পটি চালু রয়েছে।

প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গণপরিবহন, তৈরি পোশাক শিল্প (আরএমজি) খাত এবং স্থানীয় কমিউনিটিতেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ‘রিস্ক ম্যাপ’ তৈরি, বাল্যবিবাহ প্রতিরোধ, অভিভাবক সভা এবং যুব ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ইউএনও লিয়াকত সালমান বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তবে সচেতনতার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, যৌন হয়রানি কেবল একটি অপরাধ নয়, এটি মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।