Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ ইসরাফিল সরদার (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার রহিমাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ইসরাফিল সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার রেজাকপুর গ্রামের সিরাজ সরদারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সপ্তাহে কয়েকদিন তালা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, আটক ব্যক্তির কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।