Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামী শনিবার যশোরে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে

যশোর প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আগামী ১৬ মে শনিবার যশোর সদরের চাঁচড়া ইউনিয়নে দুই হাজার ৪২ পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কার্ড প্রদানের মাধ্যমে যশোরে ফ্যামিলি কার্ড প্রদানের উদ্বোধন হতে হবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি এই অনুষ্ঠান উদ্বোধন করবেন। জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

 

বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় সাংবাদিকদের অবহিতকরণ সভায় তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, জেলা তথ্য অফিসের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্যে গাড়ি, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ, গুজব ও অপতথ্য মোকাবিলা, মাদক ইত্যাদি বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের ১৮০ দিনের প্রচার কার্যক্রমের সবশেষ তথ্য উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন দৈনিকের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।