Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১ হাজার ২৯৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আগামী ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামের উপকারভোগী পরিবারগুলো এই কার্ডের আওতায় আসবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

তিনি জানান, সরকারের জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় কৃষক কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচি এবং খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, ইতোমধ্যে কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার উপকারভোগী পরিবারগুলোর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।