বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে “তথ্যের সত্যতা নিশ্চিতকরণ ও ফ্যাক্ট চেকিং” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) খুলনার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবির।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
অনুষ্ঠানে ফ্যাক্ট চেকিং ও সঠিক তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে একটি তথ্যসমৃদ্ধ সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। তিনি বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুইনুল ইসলাম এবং সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সঠিক সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

