মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটী ডিগ্রি কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাসের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাস ছাড়াও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মনিশান্ত বিশ্বাস, ফিরোজ উদ্দিন এবং কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম।
প্রভাষক কনার মন্ডলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিরাট চন্দ্র মল্লিক, সমরু মন্ডল, সুকুমার ঘোষ, বজলুর রহমান, দেবাশীষ রায়, অনিল চন্দ্র রায়, অশোকা দত্ত ও তুষার কান্তি সরকার। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বন্যা তরফদার ও প্রত্যয় বিশ্বাস।
বক্তারা বিদায়ী অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাসের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি একাডেমিক ও প্রশাসনিকভাবে অনেক অগ্রগতি অর্জন করেছে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ের এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

