Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে দিনব্যাপী পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস, ঘোড়াঘাট চত্বরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” শীর্ষক কর্মসূচির আওতায় সেমিনার, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দ কৃষি অফিস প্রাঙ্গণে স্থাপিত বিষমুক্ত ফলের স্টল পরিদর্শন করেন।

পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাউসার শেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শাহ আলম সরকার এবং উপজেলা কৃষিবিদ মাহমুদুর রহমান। এছাড়া বক্তব্য দেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম সামুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত ফল ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমিয়ে উন্নত জাতের ফসল উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও বলা হয়, উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধানসহ নতুন প্রযুক্তি কৃষিতে যুক্ত হলে উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষকরা আরও লাভবান হবেন।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক কৃষি প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।