Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ১৫, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে টুকু মোল্যা (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৪মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত টুকু মোল্যা বয়রা গ্রামের মৃত ছামাদ মোল্যার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বয়রা গ্রামে কৃষক টুকু মোল্যা কোন এক সময় গলায় গামছা পেঁচিয়ে ঘরের ভিতর আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকে। পরে তার আপন ছোট ভাই তারা মিয়া রাত সাড়ে ৯টার দিকে জালানা দিয়ে দেখতে পায় টুকু মোল্যা গলায় ফাঁস নিয়ে ঝুলছে। এসময় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল হাসনাত তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই তারা মিয়া জানান, টুকু মোল্যা এ পষর্ন্ত ৪টি বিয়ে করে ছিল। কিছু দিন থাকার পর বউরা তাকে ছেড়ে চলে যায়। সেই কারণে সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে সে আত্মহত্যা করেছেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন,মরদেহ উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।