Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত ট্রাকচালক

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ১৫, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাং এর সদস্যরা ধোপাদহ ব্রীজের পাশে ট্রাক ড্রাইভার রহিম শিকদার (৪৩) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার (১৪মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রহিম শিকদার উপজেলার জয়পুর ইউপি’র চাচই গ্রামের সাইদ শিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,লোহাগড়ার উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ এলাকার ৫/৬ জন কিশোর গ্যাং এর সদস্য বৃহস্পতিবার সন্ধ্যার পর পূর্ব শত্রুতার জের ধরে ট্রাক ড্রাইভার রহিম শিকদার এর ছেলে সোয়াইব শিকদারের মোবাইল ফোন কেড়ে নেয় কিশোর গ্যাং এর সদস্যরা ।

ঘটনা শুনে রহিম শিকদার ছেলের মোবাইল ফোন আনতে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাং এর সদস্যরা ধোপাদহ ব্রীজের পাশে রহিম শিকদারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

কিশোর গ্যাং এর সদস্যরা রহিম শিকদারের শরীরের একাধিক স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। এসময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রহিম শিকদার কে মারাত্বক জখম অবস্থায় লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই রহিম শিকদার কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় শুক্রবার (১৫মে) সকালে বলেন,রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখেছি, তবে এ ঘটনায় দোষীদের আটকের জন্য অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।