কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় সাত বছরের এক শিশুকে বলাৎকারের দায়ে মসজিদের ইমাম মো: বেল্লাল হোসেনকে (২৮) গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটে।
মহিপুর থানার ওসি মো: শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেন। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় একটি মামলা করেছেন। মামলা নং-১৪, তারিখ-২৩-০৫-২০২৬। শিশুটির ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, প্রতিদিনের মতো মসজিদের মক্তবে অন্যান্য শিশুদের সঙ্গে দিয়ার আমখোলা গ্রামের ‘উত্তর দিয়ার আমখোলা আবুল হাজেরা জামে মসজিদের’ মক্তবে কোরআন ও কায়দা শিক্ষা গ্রহণের জন্য যায়।
এক পর্যায়ে মসজিদের ইমাম অভিযুক্ত বেল্লাল হোসেন ওই শিশুকে তার ঘুমানোর কক্ষে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।

