Nabadhara
ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকার দেশে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে—শ ম রেজাউল করিম

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এজন্য বর্তমান সরকার দেশে সব থেকে বেশি টেলিভিশন সংবাদপত্রের লাইসেন্স প্রদান করেছে। দেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথ্য অধিকার আইন পাশ করেছে। শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোরের কাগজের জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বরেন।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে পত্রিকাটির সারা দেশেরে প্রতিনিধিদের দুই দিনব্যাপী এই সম্মলের সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট ৪ আসনের এমপি এ্যডভোকেট আমিরুল আলম মিলন, সাবেক এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ভোরের কাগজের প্রতিনিধি তালুকদার আব্দুল বাকী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।