কচুয়ায় পরিসংখ্যান দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়রম্যান নাজমা সরোয়ার হোসেন ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, তথ্য কর্মকর্তা বিজয়া লোপা,নির্বাচন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

