Nabadhara
ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ১৭ বোতল ফেনসিডিলসহ আটক ১

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১৫, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের ডিবি পুলিশ অভিযান চালিয়ে তুলারামপুর ইউনিয়নের পেড়লী উত্তরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী জাকির হোসেন ওরফে জাকার (৫৬) কে ১৭ বোতল ফেননিডিলসহ আটক করেছে পুলিশ। সে পেড়লী উত্তরপাড়া গ্রামের মৃত সুলতান গোলদারের ছেলে ।

পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪এপ্রিল)রাতে ডিবি’র পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামে অভিযান চালিয়ে ঈদগাহের নিকট থেকে ইজিবাইক চালক জাকির হোসেন ওরফে জাকার কে আটক করলে তার দেখানো মতে নিজ বাড়ির খড়ের গাদার মধ্য থেকে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে দীর্ঘ দিন যাবত ইজিবাইক চালানোর আড়ালে মাদক ব্যবসা করে আসছে । তিনি আরো বলেন, যশোর হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে নড়াইল সদর থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। তার বিরুদ্ধে নড়াইল সদর থানার ৩ টি মাদক মামলা ও ২ টি বিশেষ ক্ষমতা আইন মামলার এজাহার ভুক্ত আসামি। এছাড়া যশোর শার্শা থানায়ও তার নামে বিশেষ ক্ষমতা আইনে ১ টি মামলা রয়েছে।

এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন আটকের বিষয়টি সত্যতা ন্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।