Nabadhara
ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ইতনায় ২শত বছরের বুড়ো ঠাকুরের পুজা ও ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৬, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস ইতনায় ২শত বছরের ৩দিন ব্যাপি বুড়ো ঠাকুরের পুজা ও ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মঙ্গলবার(২৫এপ্রিল)বিকালে ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বুড়ো ঠাকুকের হিজল তলায় ইতনা মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ভারপ্রাপÍ অধ্যক্ষ ও বুড়ো ঠাকুরের মেলার উদযাপন কমিটির আহবায়ক অনিদ্য কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সস্পাদক ও ইতনা ইউপির চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, মেলার প্রধান উপদেষ্টা ইউপি সদস্য তমাল কৃষ্ণ কুন্ড, উদযাপন কমিটির যুগ্ম-আহব্বায়ক বিজন সেন, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাজরা,সাংস্কৃতিক আহব্বায়ক নারায়ণ বিশ্বাস, অলোক কুমার সাহা, প্রকাশ কুমার বিশ্বাস,বিপ্লব সাহা প্রমুখ।

উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এ বছরও বৈশাখের ১ম সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও রমজান কারনে মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী এ মেলা শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন জেলার হাজার হাজার দর্শনার্থী ও ভক্তবৃন্দের সমাগম ঘটতে থাকে। ভক্তবৃন্দরা তাদের জমির প্রথম ফসল ও ফল এনে বুড়ো ঠাকুরের আস্তানায় দান করেন।

জানা যায় প্রায় ২শ বছর আগে রানী রাশমনির আমলে এই সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় সাধকের আর্বিভাব ঘটে দৌলতপুর ও ইতনার মাঝে তেপান্তরের নির্জন মাঠের পাশে হিজল তলায়। সেই থেকে এই ধর্মীয় সাধকের অনেক ভক্ত এমনকি রানি রাশমনিও তার ভক্ত হন। তখন থেকেই বয়ে আসছে এই ধর্মীয় অনুষ্ঠান ও মেলা। মেলায় আগত ভক্তবৃন্দ জানান বুড়ো ঠাকুরের মেলায় আমরা প্রতি বছর আসি। এখানে আসলে আমাদের মনোবাসনা পূর্ন হয়। এই পুজায় ও মেলায় সকল ধর্মের দর্শনার্থী আসে। এখানে সনাতন ধর্মের কীর্তন হয়। ভক্তরা পুজার জন্য প্রসাদ দান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।