Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ছাগল ও হাঁস মুরগী বিতরণ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মে ১১, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের অনগ্রসর, ছিন্নমূল, অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোত ধারায় সম্পৃক্ত করতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে  উপজেলা পরিষদের সামনে আজ বৃহস্পতিবার সকালে ১০ টায় নগরকান্দা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ছাগল ও হাঁস মুরগী বিতরণ করা হয়।
এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার অফিসার্স ইনচার্জ  মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান  চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ইকবাল সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
 এ সময় ৯ টি ট্রেডে ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নগরকান্দা আশ্রয়ন প্রকল্পের ৪০৫ টি পরিবারের মাঝে উন্নত জাতের ১৫০ টি ছাগল, ৪০ টি সেলাই মেশিন, ৩৫ টি পরিবারের মাঝে হাঁস-মুরগী সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।