Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্মার্ট কর্ম সংস্হান মেলা ২০২৩ অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটে স্মার্ট কর্মসংস্হান মেলা অনুষ্ঠিত হয়েছে। আইসিটি ডিভিশন সহ ১১ টি প্রতিষ্ঠানের আয়োজনে ১২ মে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার শুভ উদ্ভোধন করেন সংসদ সদস্য শেখ তন্ময়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।

আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী ব্যাপক সংখ্যক শিক্ষিত তরুন-তরুনী এতে অংশগ্রহন করেন।মেলায় ৪০ জন নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ ও ১০ জন সফল ফ্রি ল্যান্সারকে ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী এই মেলাতে দেশের প্রথম সারির ২০ টি আইসিটি কোম্পানী এখানে তাৎক্ষণিক ইন্টারভিউয়ের মাধ্যমে চাকুরীর নিয়োগের বাছাই ও বিভিন্ন পরামর্শ,তথ্য প্রযুক্তি বিষয়ে সেমিনার ও আলোচনাসভা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।