Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীর তেলিডাঙ্গা গ্রামে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে পল্লী চিকিৎসক আমিনুল ইসলামকে (৪২) পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১২ মে) সকাল সাাড়ে ৮টার দিকে বাড়ি থেকে চান্দেরচর বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমিনুল তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে চান্দেরচর বাজারে নিজের চেম্বারে যাচ্ছিলেন আমিনুল। পথিমধ্যে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল গফফারের লোকজন আমিনুলের মোটরসাইকেলের গতিরোধ করে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আমিনুল।

এ ব্যাপারে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, আমিনুল হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। হত্যাকান্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।