Nabadhara
ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদন্ড

Link Copied!

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রোববার (১৪মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আকরাম হোসেন এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী কালিয়া সাতবাড়িয়া গ্রামের ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান, ফসিয়ার মোল্যা। রায়ের সময় ৩ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন।

বাকী ২জনের মধ্যে আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন। মামলার বিবরনে জানা যায়, ২০১০ সালে ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার সময় সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে গেলে টাকিমার সুইুচগেটের পাশে আসামীরা ওত পেতে থেকে তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ভিকটিমের ভাই জলিল ফারাজি বাদি হয়ে ২৬জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করে। বিচারক এ মামলায় ৫ জনকে অভিযুক্ত করে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া মামলার অন্য আসামীদের বেকসুর খালাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।