Nabadhara
ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গরমে বেড়েছে তালের শাঁসের কদর

Link Copied!

জ্যৈন্ঠ তীব্র খরতাপে একটু স্বস্তি পেতে নড়াইলের জনসাধারনের কাছে তালের শাঁসের কদর বেড়েছে। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় এটি বেশ জায়গা করে নিয়েছে। লোহাগড়া উপজেলার জয়পুর মোড়ে মনি মিয়া, আলা মুনসীর মোড়ে সুমন শেখ, সিডি বাজার মোড়ে আহাদ ,কালনা ঘাটে জাহাঙ্গীর আলম ,ইতনা চৌরাস্তা মোড়ে মহাসিন,রাধানগর বাজারে শাহাদত মোল্যা তাল শাঁস বিক্রি করছেন।

বিক্রেতা শাহাদত তাল শাঁস কেটে রাখতে পারছে না। কাটা শেষ হতে না হতেই ক্রেতারা নিয়ে যাচ্ছে। ক্রেতারা আকিদুল ইসলাম বলেন,এই গরমের মধ্যে তাল শাঁস খেতে খুব ভাল লাগে কিনে খাই মাঝে মাঝে বাড়িতে ও নিয়ে যা । প্রতিটি তালের শাঁস পনর টাকা থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে । তালের শাঁস বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন,গরম পড়লে তালের শাঁস ভালো বিক্রি হয় । প্রতি বছর আমি এই মৌসুমে তালের শাঁস বিক্রি করে থাকি । প্রতিটি তালের ভেতর তিনটি অথবা দুইটি শাঁস থাকে প্রতিটি শাঁস ৫টাকা করে বিক্রি করি । সকাল থেকে বিকাল পষর্ন্ত তিনশত শাঁস বিক্রি করতে পারি ।

এব্যাপারে লোহাগড়া হাসপাতালের ডাক্তার খালিদ সাইফুল্লাহ বেলাল বলেন, তালের শাঁস প্রচুর পরিমানে খনিজ লবণ পানি ও আশঁ রয়েছে । গরমে শরীরের কার্ষক্রম স্বাভাবিক রাখতে তালের শাঁস খুবই উপকারি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।