Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্কুল পর্যায়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

নড়াইল সদরের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ে মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরআরএফ ও পিকেএসপির যৌথ আয়োজনে বুধবার (২৪ মে) বিকালে এ ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কৈশোর কর্মসূচীর আওতায় বিভিন্ন শ্রেণির ৬৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে-দশম শ্রেণির শিক্ষার্থী নূর আলম, দ্বিতীয় একই শ্রেণির জুবায়ের হোসেন ও তৃতীয় অষ্টম শ্রেণির সোহান মোল্যা।

এ সময় উপস্থিত ছিলেন-আরআরএফ এর প্রোগ্রাম অফিসার ইনচার্জ সাবিনা ইয়াসমিন, রায়খালী, ভবানীপুর ফুলশ্বর মাথাভাঙ্গা ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শরীফ নওরীন কবীর, সমাজসেবক শেখ তিলাপ হোসেন, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফ হাবিবুর রহমান, ভিসি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার মোল্যা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুরাদ হোসেন, অভিভাবক সদস্য মঈনুল শেখ ও সুব্রত সরকার, সহকারী শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমানসহ প্রমুখ। মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।