Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

Link Copied!

নড়াইলের লোহাগড়ায় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন (৬০) কে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫মে) বিকালে উপজেলার লাহুড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাহুড়িয়া কালিগঞ্জ হাট বাজারের টোল আদায়কে কেন্দ্র করে লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাহুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সাথে গত বছরের ইজারাদার তারিক মোল্যার সাথে উত্তপ্ত কথাবার্তা হয়। এক পর্যায়ে তারিক মোল্যা আকববর হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেয়। এর জের ধরে বিকালে তারিক মোল্যাসহ তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিশোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে আকবর হোসেনের পাঁ ভেঙ্গে গুরুতর জখম করে। এ সময় ঠ্যাকাতে গেলে একই এলাকার নিলু শেখকেও বেধড়ক মারপিট করে ও কুিপয়ে জখম করা হয়। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসক জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তারিক মোল্যার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এব্যপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন নবধারা কে বলেন, লাহুড়িয়া কালিগঞ্জ হাট বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।