Nabadhara
ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি কোন সঠিক রাজনৈতিক দল নয় তাই তাদের কথাও অগোছালো- টুঙ্গিপাড়ায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক

Link Copied!

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১২ আসনের সংসদ সদস্য মুজিবুল হক বলেছেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। বিএনপি কোন সঠিক রাজনৈতিক দল নয় তাই তাদের কথাও অগোছালো। তারা নিজেরাই এখন সন্ত্রাসীর দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ তৃণমূল থেকে উঠে আসা প্রাচীন রাজনৈতিক দল। আওয়ামী লীগকে নিয়ে বিএনপি’র মহাসচিব যা বলেছেন সেটি ভিত্তিহীন এবং মিথ্যা। জনগন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাবে।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এরআগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১২ আসনের সংসদ সদস্য মুজিবুল হক।

এসময় কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাশেম খান এমপি, সামসুদ্দিন কালু, উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলন।

পরে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়্।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।