Nabadhara
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় একদিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ৩, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পানিতে ডুবে আখিঁ রায় (৬) ও আহমুদুল্লাহ (২) নামে দুই  শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ধারাবাশাইল ও হরিণাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশু আখিঁ রায় ধারাবাশাইল গ্রামের ভবেন রায়ের মেয়ে। অপরদিকে আহমুদুল্লাহ হরিনাহাটি গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে।
জানাগেছে, ঘটনার দিন দুপুরে আখিঁ রায় ও আহমুদুল্লাহ নিজ নিজ বাড়িতে খেলতে ছিল। পরিবারের লোকজন হঠাৎ তাদেরকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখঁুজি শেষে পুকুরে তল্লাশি চালায়। দুই বাড়ির দুটি পুকুর থেকে আখিঁ রায় ও আহমুদুল্লাহকে তাদের পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, পুকুরে ডুবে আখিঁ রায়ের মুত্যুর সংবাদটি আমরা পেয়েছি। তবে আহমুদুল্লার মুত্যুর সংবাদটি এখনো পাইনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।