Nabadhara
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ

Link Copied!

নড়াইল জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত ২৬ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ল্যাপটপসহ অন্যান্য ইলেক্টনিক ও ইলেকট্রিক্যাল সামগ্রী চুরি হয়। চুরির ঘটনায় নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় একাধিক মামলা দায়ের হয়।

নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের উদ্যোগে মামলা তদন্তকালীন সময়ে নড়াইল জেলা পুলিশ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে চুরি হওয়া মালামালসহ ৩৯টি সরকারি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাইমাল উদ্ধার করে। চুরির ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা চোরচক্রের ৬ জনকে গ্রেফতার করে। এরূপ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নড়াইল জেলা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। শনিবার (৩জুন) নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন অভিযানে মূল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নিকট এ অর্থ পুরস্কার হস্তান্তর করেন।

পুলিশ সুপারের নিকট থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) আলী হোসেন ও কনস্টবল মোঃ সোহান হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।