Nabadhara
ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় একদিনে ২ শিশু নিখোঁজ, পানিতে পড়ার আশঙ্কা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ৪, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক ঘটনায় ২ টি শিশু নিখোঁজ রয়েছে।আজ রবিবার এ ঘটনা ঘটে।দুই পরিবারেই চলছে মাতম।

জানা যায়, সাফিন (১০) পিতা- রাজু মন্ডল সালফা, শেরপুর হতে খালা বিউটি বেগমের বাড়ী গওহরডাঙ্গা পশ্চিম চরপাড়া বেড়াতে আসে। আজ সকালে মধুমতী নদীতে গোসল করতে যায়। সে  সাঁতার না জানা থাকায় নদীর পানিতে ডুবে যায়।

 

অপর এক ঘটনায়, টুঙ্গিপাড়ায় দেড় বছরের শিশু নিখোঁজ রয়েছে। আজ রবিবার বেলা এগারো ঘটিকা হতে শিশুটি নিখোঁজ রয়েছে। সে উপজেলার পূর্ব টুঙ্গিপাড়া গ্রামের আলামিন শেখ ও ভানু বেগমের সন্তান।

শিশুটির মা ভানু বেগম বলেন,আজ সকালে তাকে গোসল করিয়ে ঘরে নিয়ে  ঘুমাতে বললে না ঘুমিয়ে বসে থাকে।আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ি। এরপর সে পানির বোতল নিয়ে নদীর ঘাটের দিকে যায়।কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে, খুঁজতে খুঁজতে নদীর ঘাটে গেলে শুধু পানির বোতল টি দেখতে পাই এবং নদীতে খোঁজাখুজি করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুঁজি করেও পায় নাই।

 

টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার খান এহসান-উল আলম বলেন, খুলনা থেকে আগত  ডুবুরীদের নিয়ে আমি ঘটনাস্থলে যাই।ডুবুরীরা তাদের অনুসন্ধান কার্যক্রম চালিয়ে মরদেহ না পেয়ে সন্ধ্যা হয়ে যাওয়ায় অনুসন্ধান কার্যক্রম সাময়িক স্থগিত করে স্টেশনে প্রত্যাবর্তন করেন।আগমীকাল সকালে পুনরায় অনুসন্ধান কার্যক্রম চালানো হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।