Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে মধ্যরাতে ইয়াবাসহ আটক ২, পালিয়েও শেষ রক্ষা হলোনা ইলিয়াসের

Link Copied!

নড়াইলের নড়াগাতীতে ৯০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। ০৪ জুন (রবিবার ) দিবাগত রাত ২ টার সময় পহরডাঙ্গা বাজারে সন্দেহজনক অবস্থায় চলাফেরা করতে দেখে নড়াগাতী থানার টহল পুলিশ জিহাদ নামে একজনকে আটক করে। এ সময় তার সহযোগী ইলিয়াস ভুঁইয়া দৌড়ে পালিয়ে যায়। অতঃপর জিহাদকে তল্লাশি করলে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে এবং পালিয়ে যাওয়া ইলিয়াসকে ৫ জুন ভোর রাতে তার চাপাইল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রফতার করে।

প্রত্যক্ষদর্শী, পহরডাঙ্গা বাজারের দোকান মালিক সোহেল, সফিকসহ আরো দুইজন বলেন, রিক্সা যোগে ওই দুইজন পহরডাঙ্গা বাজার সংলগ্ন মাদ্রাসার সামনে পৌছাইলে টহলে থাকা নড়াগাতী থানার এসআই জয়নাল আবেদীন ও সঙ্গীয়ফোর্স রিক্সা থামালে ইলিয়াস কৌশলে পালিয়ে যায় এবং অপরজনের দেহ তল্লাশি করে ৯০পিস ইয়াবা উদ্ধার করে। তারা আরো জানায়, ভোর রাতে পালিয়ে যাওয়া ইলিয়াসকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি।

গ্রেফতারকৃত জিহাদ তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের মোঃ বুরুজ শেখের ছেলে ও ইলিয়াস ভূঁইয়া কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মৃত সোহরাব ভূইয়ার ছেলে।

এ বিষয়ে নড়াগাতী থানার এসআই জয়নাল আবেদীনের সাথে মুঠো ফোনে কথা হলে বলেন,
পহরডাঙ্গা বাজার থেকে (৫ জুন) সোমবার সকালে তাদের আটক করে জিহাদের কাছ থেকে ৬০ পিস ও ইলিয়াসের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করেছেন। পরে আসামীদের নড়াইল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীদের সাথে এসআই জয়নাল আবেদিনের বক্তব্যে গড়মিলের বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনাস্থল থেকে ইলিয়াস ভূইয়ার পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং যা লেখার লিখেন বলে ফোনটি কেটে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।